cocos-wife-campaign-for-tarique-rahman
  • গণসংযোগে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান শামিলা রহমান সিঁথি

নিজস্ব প্রতিবেদক


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নিয়েছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন।

জামায়াত আমিরের এক্স ও সিনিয়র নেতাদের ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগজামায়াত আমিরের এক্স ও সিনিয়র নেতাদের ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ

এ সময় শামিলা রহমান সিঁথি তারেক রহমানের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, “আজ আমি ভাইয়ার জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন এবং তাকে একটি ভোট দেবেন।”

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আরও দেখুন:-

উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানউত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান