- ভুয়া পোস্ট ও মিথ্যা বক্তব্য ছড়ানোর অভিযোগ, দ্রুত নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সম্প্রতি দলটির আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলসহ কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, হামলার ফলে স্বল্প সময়ের জন্য একটি অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, ওই পোস্ট বা কনটেন্ট ডা. শফিকুর রহমানের কোনো বক্তব্য, মতামত কিংবা অবস্থানকে প্রতিফলিত করে না এবং এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অত্যন্ত সমন্বিত পদ্ধতিতে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এর ফলে অন্যান্য প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও জনসচেতনতার জন্য ক্ষতিকর।
সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, যেন সবাই শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করেন এবং যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করেন। পাশাপাশি সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম স্বচ্ছতা, ডিজিটাল নিরাপত্তা এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।
আরও দেখুন:-
জাতির ধাক্কা খেয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে কেউ কেউ : শফিকুর রহমান
উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান
জাতির ধাক্কা খেয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে কেউ কেউ : শফিকুর রহমান