২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • শৃঙ্খলা, গবেষণা ও অবকাঠামোতে যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা ঢাবিতে

নিজস্ব প্রতিবেদক


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকা ব্যয়ে প্রাক্কলিত বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন পর ডাকসু কার্যক্রম সচল করাসহ একাডেমিক শৃঙ্খলা ফেরানো ও উন্নয়ন সংশ্লিষ্ট মোট ৪১টি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছে।

শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, গণ-আন্দোলন পরবর্তী অস্থির সময়ে দায়িত্ব নিয়ে নতুন প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্থবির হয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় সচল করা। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই সব বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস চালু, ক্যাম্পাসে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং হল সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে।

নুরুল হক নুর শোকজনির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

উপাচার্য আরও বলেন, একটি জাতীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিনির্ভর না করে প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার ভিত্তিতে এগিয়ে নেওয়াই বর্তমান প্রশাসনের লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে রয়েছে সিনিয়র ম্যানেজমেন্ট টিম গঠন, গণরুম প্রথা বিলুপ্তি, শিক্ষার্থীবান্ধব সনদ ও ট্রান্সক্রিপ্ট সেবা, অনলাইনে ভর্তি ফি প্রদান, ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচি, ডাকসু নির্বাচন আয়োজন এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতকরণ।

উদ্বোধনকৃত অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২১ তলা একাডেমিক ভবন, ১৫ তলা আইটি হাব, নতুন হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিকেল সেন্টার, খেলাধুলার অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যবর্ধণসহ নানা অবকাঠামো নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও দেখুন:-

বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছেন ড. মাহদী আমিনবিএনপি ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেবে: ড. মাহদী আমিন