- নির্বাচনবিষয়ক মতবিনিময় সভায় প্রথমবারের মতো বক্তব্যে পরিকল্পনাভিত্তিক রাজনীতি ও সমতাভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার
নিজস্ব প্রতিবেধক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের মানুষের নানা সমস্যা থাকলেও সঠিক ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব। তিনি বলেন, আমাদের দরকার সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে নির্বাচনবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। দেশে ফেরার পর এটি ছিল জুবাইদা রহমানের প্রথম রাজনৈতিক বক্তব্য।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল দর্শন হলো—ক্ষমতার আগে জনতা, আমাদের আগে দেশ। একটি এমন রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, যেখানে নেতার আগে জনগণ এবং সবার আগে বাংলাদেশ।
সমতা ও ন্যায়ের কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায়। শোষণের পরিবর্তে অধিকার এবং বৈষম্যের পরিবর্তে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের কথা আরও শোনা ও বোঝার মাধ্যমে সমতাভিত্তিক, জ্ঞাননির্ভর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও ইসমাইল জবিউল্লাহসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও দেখুন:-
বিআইএমএসটেক ও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
বিআইএমএসটেক ও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন