নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নারী অধিকার ও সামাজিক নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

কর্মক্ষেত্র ও চলাচলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মিরপুরের আদর্শ স্কুলমাঠে জামায়াতের নির্বাচনী সমাবেশে তিনি বলেন, নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি মায়েদের সম্মান নিয়ে কোনো ধরনের অবমাননা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে দেশে আর কোনো ভোটচোর দেখতে চান না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, , যারা নিজের দলের লোককে চাঁদাবাজি, দখলবাজ আর পাথর মেরে হত্যা থেকে রক্ষা করতে পারবে, তারাই আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে।

ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটে মানুষ ‘হ্যাঁ’-কেই জয়ী করবে। শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি বলেন, আগে একজন ওসমান হাদি ছিল, এখন ১৮ কোটি হাদি তৈরি হয়েছে। হাদি তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই, তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামাব না।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টিসহ ১০ দলের প্রতিনিধি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।