- ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জামায়াতের নায়েবে আমিরের
নিজস্ব প্রতিবেদক
দেশের মানুষ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা: শরীয়াহভিত্তিক নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি দাবি করেন, অতীতে যেসব দল ক্ষমতায় ছিল, তাদের শাসনামলেই বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এ অবস্থা থেকে দেশকে বের করে আনতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ বলেন, ভুল প্রার্থী নির্বাচিত হলে জনগণকে চরম মূল্য দিতে হয়। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট ও চাঁদাবাজি বাড়বে। ফ্যাসিবাদ প্রতিরোধ ও জনগণের বিজয়ের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় চৌদ্দগ্রাম উপজেলা ও জেলা পর্যায়ের জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, খেলাফত মজলিস ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরও দেখুন:-
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা: শরীয়াহভিত্তিক নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত