Arshad khan

ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হলন কলমাকান্দা-দুর্গাপুরের (নেত্রকোনা-১) কৃতিসন্তান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ এরশাদ খান।

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে বিএনপির দুঃসময়ে তাঁর সক্রিয় ভূমিকা এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই বিপ্লবে একজন সম্মুখ সারির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করায় রাজনৈতিক অঙ্গনসহ শুভানুধ্যায়ীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। তাঁর এই অর্জনে রাজনৈতিক অনুসারী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপা)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৬–২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ, পিএইচডি, সাবেক উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জালাল আহমেদ, চেয়ারম্যান, বিইআরসি এবং মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এএসএম হুমায়ুন কবির, ডিজি, এনআইডি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মোবাশ্বের মোনেম, চেয়ারম্যান, পিএসসি; সৈয়দা লাসনা কবির, চেয়ারম্যান, লোক প্রশাসন বিভাগ; এবং এ টি এম আব্দুল বারী ড্যানী, সদস্যসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এছাড়াও নবনির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ এরশাদ খান, লোক প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ, বর্তমান শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।