Students receiving sports equipment during an anti-drug awareness program in Durgapur
  • নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-০১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে দুর্গাপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।


“মাদকমুক্ত দেশ চাই, সুন্দর জীবনের বিকল্প নাই” এবং “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ঝলক মিয়া কলেজের শিক্ষার্থীদের হাতে ব্যাট, বল ও গ্লাভস তুলে দেন।
এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে একটি মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।


এই আয়োজনে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।