পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যঈদের পর প্রকাশ হবে জাতীয় শিক্ষা রোডম্যাপ

প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সমন্বয়ে রোডম্যাপ বাস্তবায়ন করা হবে; মাদরাসা, সাধারণ ও কারিগরি শিক্ষায় সেতুবন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নতুন সরকার শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। রোডম্যাপটি শিক্ষা মন্ত্রণালয় ঈদুল ফিতরের পর প্রকাশ করবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এসময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।

তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বাস্তবায়নের জন্য তিন ধাপের টাইমলাইন ধরে এগোনো হবে।

প্রথম ধাপ: ঈদুল ফিতর পর্যন্ত

  • বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ
  • উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস
  • শিক্ষকদের ট্যাব দেওয়া, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন

দ্বিতীয় ধাপ: ঈদের পর জাতীয় শিক্ষা রোডম্যাপ

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে ঈদুল ফিতরের পর মন্ত্রণালয়ভিত্তিক ও বিভাগভিত্তিক পরিমাপযোগ্য সূচকসহ জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে।

তৃতীয় ধাপ: ১২–৩৬ মাসের টেকনিক্যাল রিফর্ম

তৃতীয় ধাপে পরীক্ষা ও মূল্যায়নে বড় ধরনের টেকনিক্যাল সংস্কার আনা হবে। কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষার মধ্যে সেতুবন্ধ তৈরি করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট বাড়ানো হবে।


ঈদের আগেই দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশ ও বনমন্ত্রী