নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগের ঘটনা

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে হামলার ঘটনা

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।


মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় পাটওয়ারীকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা গেছে। ওই সময় তিনি একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন। হামলাকারীরা তাকে ডিম নিক্ষেপ করে এবং তাকে বাধা দেয়।


পরবর্তীতে পাটওয়ারী তার সমর্থকদের নিয়ে শান্তিনগর মোড়ে অবস্থান নেন। এনসিপির মিডিয়া সেল অভিযোগ করেছে, ছাত্রদলের পরিচয়ে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বৃদ্ধি ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।