চলচ্চিত্র, সংগীত, স্থাপত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা প্রদান করা হয়।
এবার একুশে পদকপ্রাপ্তরা হলেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ওয়ারফেজ-কে এ সম্মাননা দেওয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।