- এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগ জোরালো
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে দুই রোহিঙ্গা নাগরিক এবং তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনি প্রচারণার একটি ড্রাম ট্রাক এলাকায় চলার কিছুক্ষণ পর, মদ্যপ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জালাল প্রকাশ লাশ জালাল গুলি ছোড়ে। এর ফলে পাঁচজন গুলিবিদ্ধ হন।
আহতরা হলেন, আব্দুর রহমান (৩৬), মোহাম্মদ জিসান (১৩), বাছা মিয়া (৩৮), নূসরাত জাহান (১৮ মাস) ও শাহাবুদ্দিন (১১)। তাদের প্রথমে লেদা আইআরসি ও আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত বছরও একই এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে প্রধান দুই সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা ভারী অস্ত্র ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।
আরও দেখুন:-
ঢাকায় বিএনপির নির্বাচনি জনসভা ৮ ফেব্রুয়ারি
ঢাকায় বিএনপির নির্বাচনি জনসভা ৮ ফেব্রুয়ারি