>>>>>নারীর গায়ে হাত, সমাজের মুখে চপেটাঘাত<<<<<
মো. মনিরুল ইসলাম
নির্বাচন একটি দেশের স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল চালিকাশক্তি। জনগণের অধিকার ও মতামত প্রকাশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মূল প্রতিচ্ছবিই হলো মতামত প্রকাশের স্বাধীনতা। পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনের অধিকার আদায় ও জনগণমূখী নয় তথা স্বৈরাচার পতনের আন্দোলন বেগবান হয়েছে।
বাংলাদেশেও ‘৭১ ৯০ কিংবা ‘২৪ সবগুলো আন্দোলনই ছিল জনগণমূখী একটি নির্বাচন এবং অধিকারের দাবী আদায়কে কেন্দ্র করে।
আমরা দেখেছি ‘৭১ এর চেতনাকে কবর রচনা করে দীর্ঘ ১৫টি বছরে কোন নির্বাচন হতে হয়নি হিটলারের কপি ভার্সন স্বৈরাচার হাসিনা সরকার। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অন্যতম মাইল ফলক ছিল আমাদের মহান স্বাধীনতা শক্তি। যুগে যুগে জনগণের হাতে পরাজিত হয়েছে হায়নার মতো অপশক্তি।
তাই আপামর বাংলাদেশের চেতনা ও সুষ্ঠু আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অংশগ্রহণ অতি জরুরি। পাশাপাশি ৪ কোটির বেশি তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের সকল শ্রেণীর জনতা আগামী দল, নেতৃত্বকে দেখতে চায় জনগণমূখী, নির্বাচনকে দেখেতে চায় আনন্দঘন মুহূর্ত হিসেবে। চিরতরে কবর দিতে চায় রাজনৈতিক প্রতিহিংসা, ট্যাগিং, চাঁদাবাজী, দুর্নীতি এবং দেশের অর্থ লুটপাটের মতো নিকৃষ্ট অপকর্মকে।
নতুন করে দেশের অগ্রযাত্রা ও প্রাসঙ্গিক পরিকল্পনার শুভ উদয়ের প্রত্যাশা কামনা করি। বাংলাদেশ দীর্ঘজীবি হোক, একটি জনগণমূখী কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হোক।
লেখক: আইনের শিক্ষার্থী ও তরুণ গবেষক
(বিঃদ্রঃ – লেখাটি লেখকের সম্পূর্ণ নিজস্ব মতামত, এখানে সংশ্লিষ্ট পত্রিকা বা সম্পাদকের কোনো দায় নেই)
আরও খবর পড়ুন:
>>ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের<<
>>>>বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির : রেজাউল করিম<<<<
>>>বাবারা নির্বাচন করো, দেশের কথা বলো, গীবত গেয়ে গুনার দরকার নাই : মির্জা আব্বাস<<<