ঢাকায় তারেক রহমানের আসনের নির্বাচন প্রচারণা কমিটির সমন্বয়ক হলেন নেত্রকোনার এরশাদ খান
  • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রচারণা কমিটি গঠন

নেত্রকোনা প্রতিনিধি


সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের জন্য বিএনপির নির্বাচন প্রচারণা কমিটি গঠন করা হয়েছে। এ আসনের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএস, মহাখালী ওয়্যারলেস গেইট, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, ইসিবি, মানিকদি ও বালুঘাট।

গঠিত কমিটিতে যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে নেত্রকোনা জেলার কৃতি সন্তান মোহাম্মদ এরশাদ খানকে নির্বাচন প্রচারণা কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ এরশাদ খান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। তিনি জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গণমানুষের কাছে জনপ্রিয় এই নেতা ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা টিমের নেতৃত্ব দেবেন। সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে তিনি মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করবেন।


খুলনার জনসভায় নারীদের অপমান প্রসনির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, পরে তারা কী করবে: খুলনায় তারেক রহমান

দলীয় নেতারা জানান, বিভিন্ন সময়ে তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও রাজনৈতিক সচেতনতার প্রমাণ দেওয়ায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থাপনার অংশ হিসেবেই এই বিশেষ দায়িত্ব দেওয় হয়েছে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

এ বিষয়ে মোহাম্মদ এরশাদ খান বলেন,
“বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি যথার্থভাবে ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করবো।”

এদিকে, নেত্রকোনা জেলার রাজনৈতিক অঙ্গনে তার এই দায়িত্বপ্রাপ্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, সমন্বয়ক হিসেবে মোহাম্মদ এরশাদ খানের সক্রিয় ভূমিকা ঢাকা-১৭ আসনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।


শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি গ্রেপ্তারশিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি গ্রেপ্তার