People holding flowers at event.
  • নদীভাঙন রোধ ও কৃষকদের সহায়তায় পদ্মা ব্যারেজের পরিকল্পনা

ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুরের জনসভা থেকে ফরিদপুরকে বিভাগএবং সিটি কর্পোরেশন করার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ফরিদপুর বিভাগ গঠনের মাধ্যমে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে বিএনপি তা বাস্তবায়ন করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির ক্ষমতার উৎস জনগণ। জবাবদিহিমূলক সরকার থাকলেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি অভিযোগ করেন, উন্নয়নের কথা বলা হলেও সাধারণ মানুষ এখনো নানা সমস্যায় ভুগছে।

তিনি জানান, ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে ফরিদপুর বিভাগ ও সিটি কর্পোরেশন বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে নদীভাঙন রোধ, কৃষকদের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ এবং পাটসহ কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন।

তারেক রহমান আরও বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ ও সামাজিক সহায়তা দেওয়া হবে। বেকারত্ব দূর করতে এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ শিল্পকারখানা স্থাপনের আশ্বাসও দেন তিনি।

তিনি দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং ফরিদপুর বিভাগের পাঁচ জেলার বিএনপির মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন।




আরও দেখুন:-

রাজবাড়ীর পাংশায় কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় উদ্বেগরাজবাড়ীর পাংশায় কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উদ্বেগ