তেহরানের নারমাক এলাকায় বাসভবনে হামলা; কয়েকজন দেহরক্ষীও নিহত, তেলআবিব ও ওয়াশিংটনের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) ইরানের লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ)-এর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে
জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান-এর উত্তর-পূর্বাঞ্চলীয় নারমাক এলাকায় আহমাদিনেজাদের বাসভবনে হামলা চালানো হয়। এতে তিনি ও তার কয়েকজন দেহরক্ষী নিহত হন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হামলাটি সম্ভবত শনিবার রাতে ঘটে।
২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র ছিলেন। দুই মেয়াদ শেষে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলে নিয়োগ দেন, যা সর্বোচ্চ নেতার কার্যালয়ের উপদেষ্টা পরিষদ হিসেবে কাজ করে।
এ হামলার বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
