- উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত, ব্রিফিংয়ে জানালেন প্রেসসচিব
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করা হয়েছে। এক মাস নতুন সূচি অনুযায়ী অফিস চলবে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে।
তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা নিজ নিজ সুবিধা অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।
আরও দেখুন:-
এপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?
এপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?