- দুর্নীতিমুক্ত প্রশাসন ও নাগরিকমুখী সেবা নিশ্চিতে সরকারি প্রশিক্ষণ ব্যবস্থার আমূল সংস্কারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে প্রচলিত গৎবাঁধা প্রশিক্ষণের পরিবর্তে সমস্যা সমাধানভিত্তিক (‘প্রবলেম সলভিং’) প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি থাকবে না এবং নাগরিক সেবাকে এমনভাবে দক্ষ করতে হবে, যাতে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে ঝুলে না থাকে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রণীত ‘প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন’ প্রতিবেদন গ্রহণকালে তিনি এসব কথা বলেন।
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর
প্ প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, নাগরিককে সরকারের কাছে আসতে হবে না, বরং সরকারের সেবা পৌঁছাবে নাগরিকের কাছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবাকে এমনভাবে স্বয়ংক্রিয় করতে হবে যাতে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।
পুরোনো প্রশিক্ষণ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানে অবকাঠামো থাকলেও দক্ষ জনবল ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির ঘাটতি রয়েছে। প্রশিক্ষণের কার্যকারিতা দৃশ্যমান নয়। তাই প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের ইনসেনটিভ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
তিনি আরও নির্দেশ দেন, মানসম্মত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে র্যাঙ্কিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বেসরকারি খাতের কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ দেওয়ার কথাও বলেন।
বৈঠকে জানানো হয়, এটি দেশের প্রথম এ ধরনের মূল্যায়ন উদ্যোগ। জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নির্দেশনায় গত ১০ সেপ্টেম্বর জিআইইউ এই কার্যক্রম শুরু করে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহায়তায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রাথমিকভাবে মূল্যায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবিক বাংলাদেশের প্রতিশ্রুতি ও ২৬ অগ্রাধিকার নিয়ে জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর
মানবিক বাংলাদেশের প্রতিশ্রুতি ও ২৬ অগ্রাধিকার নিয়ে জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা