অনিয়ম প্রসঙ্গে তাঁর বক্তব্য
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম ও কারচুপি হলেই কেবল জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
শুক্রবার দার্জিলিংয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে জামায়াত কখনো জিততে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তার মতে, দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশের বেশি নয়।
তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগের কথাও উল্লেখ করেন এবং বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানান।