ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিফ প্রসিকিউটরট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলবে—চিফ প্রসিকিউটর

সরকারের ইতিবাচক ইঙ্গিত; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ চিফ প্রসিকিউটরের

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ আগের গতিতেই চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইন নিজস্ব গতিতে চলবে

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বার্তা না এলেও ইঙ্গিত দেওয়া হয়েছে— আইন নিজস্ব গতিতেই চলবে।

বিশেষ করে আইনমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। তাই বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

ন্যায়বিচার অব্যাহত রাখার প্রত্যয়

চিফ প্রসিকিউটর বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, স্বাভাবিক গতিতেই সব কর্মকাণ্ড চালিয়ে যাবো। ন্যায়বিচারের স্বার্থেই বিচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, সরকার ইতিবাচক সংকেত দিয়েছেন বলেই তারা বিচার প্রক্রিয়া চলমান থাকবে বলে মনে করছেন।


ঈদের আগেই দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশ ও বনমন্ত্রী