- নারীর মর্যাদা ও ক্ষমতায়নে তাঁর দলের অটল অবস্থান পুনর্ব্যক্ত
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান রোববার (১ ফেব্রুয়ারি) একটি বিশেষ মহলের সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনী প্রচারণাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন। বিশেষ করে নারীদের বিষয়ে দলীয় অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে বলেও তিনি সতর্ক করেছেন।
ডা. শফিকুর রহমান ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের মূল্যবোধ স্পষ্ট করার জন্য এবং নীতিমালা সম্পর্কে আলোচনা পুনরায় কেন্দ্রীভূত করার জন্য আমি এটি শেয়ার করছি।”
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীর প্রতি সম্মান প্রদর্শন ও তাদের ক্ষমতায়নে অটল রয়েছে। দলের ইশতেহারেই স্পষ্ট করা হয়েছে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা ও জনসেবায় সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা পালন করার আহ্বান।
তারেক রহমানের পক্ষে গণসংযোগে নেমেছে ছোট ভাই কোকোর স্ত্রী
জামায়াতের পক্ষ থেকে মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির জন্য শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদাকে সমর্থন করি। এসব নীতিমালা নতুন নয়। আমি কয়েক মাস আগে প্রকাশ্যে এগুলো তুলে ধরেছিলাম এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছি।”
তিনি শেষ করেন, “নারীর প্রতি সম্মানই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়। সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াত কাজ করে যাচ্ছে।”
এই অবস্থান থেকে স্পষ্ট যে, জামায়াতে ইসলামী নারীদের ক্ষমতায়ন ও মর্যাদা রক্ষায় দীর্ঘদিন ধরে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং দলের বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টির জন্য মিথ্যা প্রচার মাত্র।
আরও দেখুন:-
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ
তারেক রহমানের পক্ষে গণসংযোগে নেমেছে ছোট ভাই কোকোর স্ত্রী