- বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর আরপিও অনুযায়ী ভোট স্থগিতের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শেরপুর-৩ আসনের বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আজ বরিশালে তারেক রহমানের জনসভা, সকাল থেকেই জনতার ঢল
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর (১) উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।
আইন অনুযায়ী, এ ক্ষেত্রে মৃত প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হয়। প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।
তবে আইনে কিছু ব্যতিক্রমের কথাও উল্লেখ রয়েছে। যদি কোনো প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার আগেই মারা যান অথবা সংশ্লিষ্ট আসনে একই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী থাকেন, তাহলে নির্বাচন স্থগিতের প্রয়োজন হয় না।
এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নুরুজ্জামান বাদল মারা যান। পরিবার সূত্রে জানা যায়, ওইদিন রাত ১০টার দিকে তিনি হঠাৎ শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
আরও দেখুন:-
জামায়াত প্রার্থীর অসংলগ্নতা নিয়ে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও নির্বাচন কমিশনার বরাবর প্রবাসী বাংলাদেশির খোলাচিঠি
আজ বরিশালে তারেক রহমানের জনসভা, সকাল থেকেই জনতার ঢল
জামায়াত প্রার্থীর অসংলগ্নতা নিয়ে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও নির্বাচন কমিশনার বরাবর প্রবাসী বাংলাদেশির খোলাচিঠি