- ধানের শীষের প্রার্থীর প্রধান এজেন্টের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন অনুসন্ধান চালায়
নিজস্ব প্রতিবেদক
বগুড়া-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার তাকে মুক্তিযোদ্ধা নয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে শোকজ দেওয়া হয়।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে ধানের শীষের প্রার্থীর প্রধান এজেন্ট কাজী এরফানুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়। অনুসন্ধান কমিটি সরেজমিনে তদন্ত করে জানতে পারে, অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়ে নিয়মিত নির্বাচনী প্রচারণায় মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৬-এর বিধি ১৬ লঙ্ঘন করায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে কৈফিয়ত না দিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে
আরও দেখুন:-
জামায়াত প্রার্থীর অসংলগ্নতা নিয়ে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও নির্বাচন কমিশনার বরাবর প্রবাসী বাংলাদেশির খোলাচিঠি
আরও দেখুন:-