>>>>পদত্যাগের পরও সরকারি বাসা ছাড়েন নি দুই ছাত্রউপদেষ্টা, উঠছে নীতি-নৈতিকতার প্রশ্ন<<<<
শেরপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনি সহিংসতার প্রতিবাদে আজ দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন।
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
>>>>শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত<<<<
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদ জানাতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:-
>>>>স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ক্ষোভে ৪০ কেজি দুধে গোসল, ঝিনাইদহে চাঞ্চল্য<<<<