Crowd protesting with banners and flags.
  • দাগনভূঞায় ধানের শীষের গণমিছিলে বিএনপি ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক



ফেনী-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াত নির্বাচনে একবার সুযোগ চাচ্ছে। কিন্তু তাদের সে সুযোগ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। তিনি দাবি করেন, জামায়াতের অতীত রেকর্ড ভালো নয় এবং দলটিতে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দাগনভূঞা পৌর শহরে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত গণমিছিলের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।



এর আগে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নিজেই।

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো সমর্থক অংশ নেন।

গণমিছিল শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।


আরও দেখুন:-

এপস্টেইনের ফাইল প্রকাশ নিয়ে মার্কিন রাজনীতিতে অস্বস্তি ও বিতর্কএপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?