ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে যানজট সৃষ্টি করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোরের মনিরামপুরে দুই প্রার্থীকে মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের শহীদ ইকবাল হোসেনকে এক লাখ ৫০ হাজার টাকা এবং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনি প্রচারণার সময় মনিরামপুর বাজারে উভয় প্রার্থীর কর্মী-সমর্থকদের বড় জমায়েত ও মিছিলের কারণে প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, ২০২৫ সালের নির্বাচনি আচরণ বিধিমালার ২৭(ক) ধারায় পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়েছে।