আটকের সময় পালানোর চেষ্টা; ৮ পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে সুজন হাওলাদার (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করার সময় তিনি এসআই রতন চন্দ্র হালদারের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। এতে ওই এসআই আহত হন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চেঁচরী ইউনিয়নের দক্ষিণ চেঁচরী এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলেই তাকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান জানান, আটক সুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি করপোরেশন প্রশাসকের সৌজন্য
