নিরপেক্ষতা বজায় রাখতে বিএনপির সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ; স্পিকার হওয়ায় আগেই পদ ছাড়েন মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি স্বেচ্ছায় দলীয় চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় তিনি নিজেই বিষয়টি জানান।