বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্ত; পবিত্র মাশহাদে দাফন হবে আয়াতুল্লাহ খামেনির
নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতবা হোসেইনি খামেনি-কে নির্বাচিত করা হয়েছে। বুধবার (৩ মার্চ) ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে উত্তরসূরি হিসেবে চূড়ান্ত করেছে।
৩৬ বছর ধরে দেশ পরিচালনা করা আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। হামলায় তার মেয়ে, জামাতা ও নাতনী নিহত হন। পরদিন আহত অবস্থায় তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ-রও মৃত্যু হয়।
ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, খামেনিকে পবিত্র শহর মাশহাদ-এ দাফন করা হবে এবং রাজধানী তেহরান-এ রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আয়োজন করা হবে।
উল্লেখ্য, খামেনি কোনো আনুষ্ঠানিক উত্তরসূরি মনোনীত করেননি। পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই-কে নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ দায়িত্ব পালন করছিল।
