আইন মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানদুর্নীতি করলে মামলা হবে—আইনমন্ত্রী

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সততার বার্তা, মানবতাবিরোধী অপরাধের বিচার চলবে নিজস্ব গতিতে

নিজস্ব প্রতিবেদক:

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতি করলে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এ কথা বলেন। এর আগে সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

বিচার ব্যবস্থায় সততার ওপর জোর

আইনমন্ত্রী বলেন, বিচারক শব্দটির সঙ্গে সততা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচারক মানেই সৎ—এটাই জনগণের প্রত্যাশা। যাদের মনে হয় চাকরির বেতনে সংসার চলে না, তাদের চাকরিতে থাকার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলবে

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট—আইন তার নিজস্ব গতিতে চলবে।

গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।


দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে বিধিবদ্ধ নীতিতে: প্রধানমন্ত্রী