নির্বাচনি জনসভায় বক্তব্যে স্বাধীনতা ও গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সরকার গঠন হলে ফ্যামিলি ও কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশে এমন একটি দল আছে যারা আবোল-তাবোল বলছে। তাদের একমাত্র কাজ হল মুনাফেকি করা। তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে কর্নেল অলি আহমদকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়। তাদের মুনাফেকি বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাবর।
তিনি বলেন, যারা ৭১ ও ২৪ কে একসঙ্গে তুলনা করতে চায়, তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে যেমন শ্রদ্ধাভরে স্বরণ করি, ঠিক ২৪-এর গণঅভ্যুত্থানকে শ্রদ্ধাভরে স্বরণ করি। ৭১ নিয়ে কথা বললে তারা চুপ থাকে, কোনো কথা বলে না।
বাবর আরও বলেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকলেও বসে থাকেননি, তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িকে মাদক ও জুয়ামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
মদন উপজেলা বিএনপির সভাপতি এন আলমের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ভোট ‘পারফেক্ট’ করা আমারদের এখন প্রধান চ্যালেঞ্জ : ড. ইউনূস
ভোট ‘পারফেক্ট’ করা আমারদের এখন প্রধান চ্যালেঞ্জ : ড. ইউনূস