এম হাফিজ উদ্দিন খানের ইন্তেকাল, তাঁর কর্মজীবন ও অবদান । শোক ও প্রতিক্রিয়া। জানাজা ও দাফনের তথ্য।
নিজস্ব প্রতিবেদক
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ এম হাফিজ উদ্দিন খান বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা এলাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও কানাডায় থাকা দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং ১৯৬১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এম হাফিজ উদ্দিন খান। পরবর্তীতে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে ডিপ্লোমাও সম্পন্ন করেন।
২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে অর্থ, পরিকল্পনা, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি।