ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা
  • সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের বন্দরনগরীতে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক


ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশের কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা শুরু করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করল ঢাকা বিশ্ববিদ্যালয়২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করল ঢাকা বিশ্ববিদ্যালয়

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলার যে দাবি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রেক্ষাপটে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্যেই বন্দর আব্বাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটল।


আরও দেখুন:-

নুরুল হক নুর শোকজনির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ