মিয়ানমারে ভোট চলাকালে ব্যাপক সামরিক বিমান হামলায় অন্তত ১৭০ জন নিহত
  • নির্বাচনের সময় মিয়ানমারে ৪০৮টি বিমান হামলা, হতাহতের আশঙ্কা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক


মিয়ানমারে দুই মাসব্যাপী ভোটগ্রহণকালীন সময়ে পরিচালিত শতাধিক সামরিক বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভা থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রবাসীদের পাঠানো ১ লাখ ৩৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছেদেশে পৌঁছেছে প্রবাসীদের পাঠানো ১ লাখ ৩৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট


বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ চলাকালে আকাশপথে আনুমানিক ৪০৮টি হামলা চালানো হয়।




এসব হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ আরও জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশংকা রয়েছে।


আরও দেখুন:-

গাজীপুরে মুফতি রেজাউল করিমভালো নেতা ছাড়া জাতির মুক্তি নেই: গাজীপুরে মুফতি রেজাউল করিম