চাঁদাবাজির তথ্য সংগ্রহে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুলঅভিযোগ জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে অনিয়ম ঠেকাতে অনলাইন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:

নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহে একটি ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান। ঠাকুরগাঁও-১ আসনের এই সংসদ সদস্য ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তার কাছে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।

ওয়েবসাইটে জানানো যাবে অভিযোগ

পোস্টে তিনি উল্লেখ করেন, ঠাকুরগাঁও-১ এলাকার যেকোনো স্থানে চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা অপরাধ সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পাঠানো যাবে।

ইতোমধ্যে বহু অভিযোগ পাওয়া গেছে

মন্ত্রী জানান, গত ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধনের পর ইতোমধ্যে বহু বার্তা পাওয়া গেছে। সেগুলো তার টিম সংগ্রহ ও সংকলন করছে এবং শিগগিরই প্রয়োজনীয় সাড়া দেওয়া হবে।


ইরান প্রশ্নে সামরিক প্রস্তুতি ত্বরান্বিত করছে যুক্তরাষ্ট্র