৪০ ফুট পানির নিচ থেকে নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার
  • গোসল করতে নেমে নিখোঁজ হন এমআইএসটি শিক্ষার্থী নাইম

নিজস্ব প্রতিবেদক


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, পদ্মা সেতুর ৪ নম্বর পিলার থেকে প্রায় ৫০০ গজ দূরে ৪০ ফুট পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


কক্সবাজারে জনসভায় ক্ষমতা নয়, জাতির দিক পরিবর্তনের নির্বাচন বলে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমিরক্ষমতা নয় ,এবার জাতির দিক পরিবর্তনের নির্বাচন:- কক্সবাজারে “জামায়াত আমির”

নিহত ছাত্রের নাম নাইম। তিনি এমআইএসটির সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী নৌকায় করে পদ্মা সেতু দেখতে যান। এ সময় তিনজন ছাত্র নদীতে গোসল করতে নামলে দুজন সাঁতরে উঠতে পারলেও নাইম নিখোঁজ হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর থেকেই মুন্সীগঞ্জ ও ঢাকার দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার দুপুরে মরদেহ উদ্ধার সম্ভব হয়।


আরও দেখুন:-

খুলনার জনসভায় নারীদের অপমান প্রসনির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, পরে তারা কী করবে: খুলনায় তারেক রহমান