- নির্বাচনী প্রার্থিতায় আইনি জটিলতা, রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে
নিজস্ব প্রতিবেদক
বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন।
রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ সাবেক শিক্ষার্থী হয়েছেন এবার জামায়াতের এমপি প্রার্থী
এনিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়।। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ এরশাদ খান বলেন, ব্যাক্তিগতভাবে নাহিদ ইসলামের প্রতি আমার একটা সিম্পেথি আছে। দলমত নির্বিশেষে, সকল জুলাই বিপ্লবীদের আমি মায়াভরা দৃষ্টিতে দেখি। কিন্তু নাহিদ ইসলাম ইদানীং বাড়াবাড়ি করছে।
নাহিদ ইসলাম যদি ফেয়ার ইলেকশনে জিতে আসে, তাহলে আমি যতেষ্ট খুশি হব, কিন্তু প্রতিপক্ষকে ইঞ্জিনিয়ারিং করে বা প্রভাব কাটিয়ে মাঠ থেকে বের করে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসাটা হবে নিন্দনীয়। নাহিদ ইসলামের উচিত বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবা।
আরও দেখুন:-
চট্টগ্রামে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ সাবেক শিক্ষার্থী হয়েছেন এবার জামায়াতের এমপি প্রার্থী
চট্টগ্রামে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ