পিলখানা শহীদদের কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনি পদক্ষেপের দাবি নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বুধবার বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না।’
তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাঁকে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।