ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণের দাবি তুলে হাইকোর্টে আবেদন, মঙ্গলবার শুনানির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ এ রিট করেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না উল্লেখ করে তার প্রার্থিতা অবৈধ ঘোষণা ও স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ রিটের শুনানি হতে পারে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড ও সবুজবাগ এলাকার অংশ নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।
এই আসনে বিএনপি, এনসিপি, জাতীয় পার্টিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কোনও ধরনের সমঝোতা করা হবে না : তারেক রহমান
বিদেশগামীদের জন্য সরকারি ঋণের আশ্বাস, প্রশিক্ষণ ও ধর্মগুরুদের সম্মানীর প্রতিশ্রুতি: তারেক রহমান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কোনও ধরনের সমঝোতা করা হবে না : তারেক রহমান
বিদেশগামীদের জন্য সরকারি ঋণের আশ্বাস, প্রশিক্ষণ ও ধর্মগুরুদের সম্মানীর প্রতিশ্রুতি: তারেক রহমান