ঈদে ভিন্নধর্মী আয়োজন, শহীদদের স্মৃতিচারণে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘শহীদী মোলাকাত’ নামে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও শহীদদের কবরস্থানে দোয়া মোনাজাত করেন দলটির নেতারা।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৃহত্তর উত্তরার শহীদ আরাফাত হোসেন শাহাদাৎ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ রিদোয়ান শরীফ রিয়াদ (জয়) ও শহীদ জাবির ইব্রাহিমের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মহানগর সহ-সাংগঠনিক শেখ জামাল আবির ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি প্রমুখ।