নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থীদের পক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলটকে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) ও নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার দায়িত্ব প্রদান করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্তির ফলে সংশ্লিষ্ট এলাকায় দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে এজমল হোসেন পাইলটের ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
নেতৃত্বের দেওয়া এই আস্থাকে সম্মান জানিয়ে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন এজমল হোসেন পাইলট।