ভিডিও ছড়িয়ে পড়ার পর সরানো হয় ব্যানার; জড়িতদের শনাক্তে পুলিশের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘দলীয় কার্যালয় শুভ উদ্বোধন ২০২৬’ লেখা একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। রোববার ভোরে কয়েকজন যুবক কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও স্লোগান দেন। এ ঘটনার ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের শাটার বন্ধ থাকলেও বিকেল পর্যন্ত ব্যানারটি ঝুলতে দেখা যায়। পরে সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী সেটি খুলে ফেলেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও জয়ের ছবি ছিল।
পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকটি স্থানে শ্রদ্ধা নিবেদনের ঘটনাও সামাজিক মাধ্যমে আলোচিত হয়।
আইসিটি থেকে তাজুল ইসলামকে সরিয়ে নতুন নিয়োগের ভাবনা
নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে দু’গ্রুপে সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪
