at new governor

কর্মকর্তাদের বিক্ষোভের মধ্যেই সিদ্ধান্ত; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্পোরেট ব্যক্তিত্বের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মোস্তাকুর রহমান বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯২ সালে আইসিএমএ,বি থেকে সিএমএ ডিগ্রি নেন। কর্পোরেট খাতে তিনি হেরা সুইটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিজিএমইএ, রিহ্যাব, আটাব ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সঙ্গে সম্পৃক্ত।


বোর্ড গভর্ন্যান্স, রপ্তানি অর্থায়ন ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক বোর্ড সদস্য এবং বিজিএমইএ’র বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।
অন্যদিকে, ড. আহসান এইচ মনসুরের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে।

বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ও পরদিন বদলির আদেশ দেওয়ার প্রতিবাদে বুধবার বেলা ১১টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। তারা আদেশ প্রত্যাহার না হলে গভর্নরের পদত্যাগ দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


এই পরিস্থিতির মধ্যেই গভর্নরকে সরিয়ে নতুন নিয়োগের সিদ্ধান্ত আসে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল।


৬ সিটিতে বিএনপি নেতাদের প্রশাসক পদে নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকি :