২০০১ সালের দৃষ্টান্ত তুলে ধরে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় কঠোর অবস্থানের ঘোষণা, ঢাকা-৮ আসনে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কোনও ধরনের সমঝোতা করা হবে না বলে অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, ভবিষ্যতেও সেভাবেই আইন নিজের গতিতে চলবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অন্য দলগুলো কেবল হাততালি পাওয়ার জন্য সুন্দর কথা বললেও রাষ্ট্র পরিচালনায় বিএনপির মতো সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা তাদের নেই। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও দুর্নীতি নির্মূল বিএনপির পক্ষেই সম্ভব বলে তিনি দাবি করেন।
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এলাকার সমস্যা সমাধানে স্থানীয় মানুষকেই প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া জরুরি, কারণ বাইরের কেউ এলাকার বাস্তবতা ঠিকভাবে বুঝতে পারে না।
সরকার গঠন করতে পারলে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়া হবে, যেখানে মানুষ নির্ভয়ে চলাফেরা ও কাজ করতে পারবে।
জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বিদেশগামীদের জন্য সরকারি ঋণের আশ্বাস, প্রশিক্ষণ ও ধর্মগুরুদের সম্মানীর প্রতিশ্রুতি: তারেক রহমান
মোবাইল ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
বিদেশগামীদের জন্য সরকারি ঋণের আশ্বাস, প্রশিক্ষণ ও ধর্মগুরুদের সম্মানীর প্রতিশ্রুতি: তারেক রহমান
মোবাইল ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের