বিস্ফোরক মামলায় সাক্ষ্যে নাম আসার দাবি প্রসিকিউশনের; আইনগত পদক্ষেপের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আসামি করার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউশন সংশ্লিষ্টরা।
প্রসিকিউশন জানায়, বিস্ফোরক এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে, বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক’সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে।
এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলায় প্রায় সাড়ে ৮০০ জন আসামি রয়েছেন এবং ১২০০ সাক্ষীর মধ্যে প্রায় ৩০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। মামলাটির বিচারিক প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।
