পিরোজপুরে মসজিদে লুটের অভিযোগে গ্রেফতারমসজিদে হামলা ও লুটের অভিযোগে গ্রেফতার

ঘটনাস্থল পরিদর্শন অতিরিক্ত পুলিশ সুপারের

অনলাইন ডেস্ক

পিরোজপুর শহরের নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকা লুটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, শুক্রবার দুপুরে তার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল মসজিদের ক্যাম্পাসে হামলা চালিয়ে কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাই করে।

এ ঘটনায় শনিবার সকালে সদর থানায় সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম একটি মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


নেত্রকোনায় ব্যানার টানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়