প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিন বাহিনীর প্রধানরাতিন বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

এনএসআই ও ডিজিএফআই মহাপরিচালকের সঙ্গে পৃথক বৈঠক; ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক

এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী পৃথকভাবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকগুলোতে রাষ্ট্রীয় নিরাপত্তা ও চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সচিবালয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


রমজানে স্কুল বন্ধের সিদ্ধান্ত, কাল থেকে ছুটি