বিকাল ৩:৩০-এ তেজগাঁও কার্যালয়ে আয়োজন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক
সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকাল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও বক্তব্য আসতে পারে।
এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
