জিয়া উদ্যানে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য, দোয়া-মোনাজাতে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রথমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ঢাকায় ফিরে সকাল ৭টার মধ্যে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় তার নেতৃত্বে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন এবং প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা জানান। বিরোধীদলীয় নেতারাও শফিকুর রহমানের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দিনভর সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিণত হয় মানুষের মিলনমেলায়, আর ফুলে ফুলে ভরে ওঠে শহীদদের স্মৃতিবেদি।

এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।


দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল
আজ ভয়াল ২৫ মার্চ: গণহত্যার কালরাত্রি স্মরণে পুরো দেশ
দুইমিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিকবার ‘স্যার’ সম্বোধন,