- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, এলাকায় থমথমে পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মুস্তাকিম মিয়া (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে ‘হানিফ মাস্টার’ গ্রুপ ও ‘এরশাদ মিয়া’ গ্রুপের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল। বুধবার সকাল ছয়টার দিকে এরশাদ গ্রুপের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সায়দাবাদ গ্রামে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণের মধ্যে বাড়ির আঙিনায় থাকা মুস্তাকিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সংঘর্ষে অন্তত চারটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার হত্যার বিচার দাবি করেছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
আরও দেখুন:-
জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ সন্ধ্যায়
জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ সন্ধ্যায়